খুব সহজেই খুঁজে নিন আপনার প্রার্থীকে
নিচের ম্যাপ থেকে প্রথমে বিভাগ
তারপর আপনার আসনটি বেছে নিন
🇧🇩 বাংলাদেশের সংসদীয় আসন 🇧🇩
আমরা বিশ্বাস করি, কেবল ক্ষমতার পরিবর্তন নয়, আজ প্রয়োজন রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার। জুলাই বিপ্লবের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে সার্থক করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এমন এক ‘ইনক্লুসিভ’ বাংলাদেশ গড়া, যেখানে প্রতিহিংসার বদলে প্রতিষ্ঠিত হবে মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ আগামীর আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের এক পূর্ণাঙ্গ নীল নকশা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা এবং একই ব্যক্তির দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান নিশ্চিত করার মাধ্যমে আমরা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করব, যেন কেউ আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে।
বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক মর্যাদা হবে আমাদের অগ্রাধিকার। বেকারত্ব নিরসনে এক কোটি নতুন কর্মসংস্থান, শিক্ষিত বেকার যুবকদের জন্য বিশেষ ভাতা এবং আধুনিক কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে। কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থা ও সেচ প্রকল্পের আমূল পরিবর্তন আনা হবে। আমাদের পরিকল্পনায় রয়েছে প্রতিটি গ্রাম পর্যন্ত উন্নত স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সুচিকিৎসার অধিকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা এমন এক ‘রংধনু জাতি’ গঠন করব, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নিজের ধর্মীয় ও নাগরিক অধিকার পূর্ণভাবে ভোগ করবে।
একটি নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশের
জন্য আপনার মূল্যবান ভোট
একটি নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশের জন্য আপনার মূল্যবান ভোট
আগামী নির্বাচন আমাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত সুযোগ। শহীদ জিয়ার ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে বুকে ধারণ করে আমরা এক বৈষম্যহীন সমাজ গড়ার শপথ নিয়েছি। আসুন, ১৭ বছরের আত্মত্যাগ আর শহীদের রক্তের ঋণ শোধ করতে আমরা ঐক্যবদ্ধ হই। আপনার একটি মূল্যবান ভোটই পারে তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ, স্থিতিশীল ও স্বনির্ভর বাংলাদেশ উপহার দিতে। পরিবর্তনের এই অগ্রযাত্রায় শামিল হোন, ধানের শীষে ভোট দিয়ে নিশ্চিত করুন একটি সমৃদ্ধ ভবিষ্যৎ।